অর্ডার ও পেমেন্ট
কীভাবে পেমেন্ট করব?
bKash, Nagad, Rocket, upay, taptap send বা ব্যাংক ট্রান্সফার। পেমেন্টের পর Transaction ID লিখুন, আমরা সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে নিশ্চিত করি।
রিনিউতে কি দাম বাড়বে?
না। আমাদের রিনিউ দাম কেনার দামের সমান — প্রতি বছর।
সার্ভিস কত তাড়াতাড়ি চালু হয়?
পেমেন্ট নিশ্চিত হওয়ার পরপরই। বেশিরভাগ ডোমেইন আর হোস্টিং একই দিনে চালু হয়।
ডোমেইনে কি ছাড় পাওয়া যায়?
হ্যাঁ — ডোমেইনের সাথে বাৎসরিক হোস্টিং নিলে প্রথম বছর ডোমেইনে ৫০% ছাড়।
ডোমেইন
ডোমেইন ট্রান্সফারে কত সময় লাগে?
ট্রান্সফার ইমেইল অনুমোদনের পর সাধারণত ৫–৭ দিন। এ সময় ওয়েবসাইট চালু থাকে।
ডোমেইনের মেয়াদ শেষ হলে কী হবে?
ওয়েবসাইট আর ইমেইল বন্ধ হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব My Bills থেকে রিনিউ করুন — গ্রেস পিরিয়ডের পর হারিয়ে যেতে পারে।
একাধিক বছরের জন্য ডোমেইন নেওয়া যায়?
হ্যাঁ — Cart-এ ১, ২, ৩, ৫ বা ১০ বছর বেছে নিন।
হোস্টিং
ওয়েবসাইট মাইগ্রেশন কি ফ্রি?
হ্যাঁ, সবসময়। পুরনো লগইনের তথ্য দিয়ে টিকেট খুলুন — আমাদের টিম ফ্রিতে ফাইল, ডাটাবেস আর ইমেইল সরিয়ে আনবে।
ট্রাবলশুটিং বা বাগ ফিক্সিংয়ের জন্য কি টাকা লাগে?
না। আমাদের গ্রাহকদের জন্য মাইগ্রেশন, ট্রাবলশুটিং আর বাগ ফিক্সিং লাইফটাইম ফ্রি।
SSL কি সাথে আছে?
হ্যাঁ, প্রতিটা হোস্টিং প্ল্যানে ফ্রি SSL আছে, নিজে থেকে রিনিউ হয়।
আপনারা কি ব্যাকআপ রাখেন?
হ্যাঁ — প্রতি সপ্তাহে ২টা ফুল, আনজিপ ব্যাকআপ। একটা থাকে সার্ভারে (ইন-সার্ভার ব্যাকআপ), আরেকটা আলাদা রিমোট ব্যাকআপ সার্ভারে। ব্যাকআপের জায়গা আলাদা: ১০ GB প্ল্যানে পুরো ১০ GB আপনার সাইটের, সাথে আপনার ব্যাকআপের জন্য আরও ২০ GB (১০ GB + ১০ GB)।
অনেক বড় জায়গার cPanel পাওয়া যাবে?
হ্যাঁ — আমাদের কর্পোরেট cPanel প্ল্যান কয়েক টেরাবাইট পর্যন্ত। সঠিক প্ল্যানের জন্য আমাদের জিজ্ঞেস করুন।
সাপোর্ট
কীভাবে সাপোর্ট পাব?
লগইন করে সাপোর্ট টিকেট খুলুন — অনুসরণের জন্য টিকেট নম্বর পাবেন। জরুরি হলে সরাসরি ফোন সাপোর্টে কল করুন বা সাপোর্ট WhatsApp-এ মেসেজ দিন।
Call PIN কী?
My Account ড্যাশবোর্ডে থাকা ৬ সংখ্যার একটা নম্বর। ফোন করলে বলুন; support@webdatahosts.com-এ ইমেইল, WhatsApp বা ওয়েবসাইটের ফর্ম থেকে লিখলে দিন। My Account-এর ভেতর থেকে লাগে না।
সাপোর্ট কখন পাওয়া যায়?
২৪/৭, ছুটির দিনসহ প্রতিদিন।
অফিসে আসা যাবে?
হ্যাঁ, শুধু আগে থেকে সময় নিয়ে। আগে কল বা মেসেজ করুন।